ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থনীতিতে নোবেল পেলেন অ্যাঙ্গাস ডেটন

Link Copied!

datonআন্তর্জাতিক ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ অর্থনীতিতে নোবেল পেলেন স্কটিশ অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ডেটন। বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষুধা, দারিদ্র এবং মানবমঙ্গলে অবদান রাখার জন্য সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করে।
রয়্যাল সুইডিশ একাডেমির বিবৃতিতে জানানো হয়, ‘মি. ডেটনের কাজ ব্যাষ্টিক এবং সামষ্টিক অর্থনীতিতে উন্নয়ন সাধন করবে।’ মার্কিন অর্থনীতিবিদ টেইলর কোয়েন জানান, পুরস্কারের জন্য মি. ডেটনকে বাছাই করা একটি চমৎকার সিদ্ধান্ত।’
১৯৪৯ সালে এডিনবার্গে জন্মান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বাবা চেয়েছিলেন যেন আমি সঠিকভাবে শিক্ষিত হই এবং হৃদয় থেকেই তিনি আমাকে ফেটেস কলেজে পাঠিয়েছিলেন। ওই কলেজের মাসিক যা বেতন ছিল তা আমার বাবার মাসিক বেতনের চেয়েও বেশি ছিল।’