বিনোদন ডেস্ক : বহু প্রতিক্ষার পর মুক্তি পেলো আইরিনের প্রথম ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। শুক্রবার সারাদেশে মুক্তি পায় ছবিটি। এ নিয়ে গত তিনদিন মহাব্যস্ত সময় পার করছেন আইরিন। ঘুরে ঘুরে ১২টি সিনেমা হলে গেছেন আইরিন। আরো যাবেন। জানালেন, ছবিটি বহুল প্রতীক্ষিত একটি ছবি। তাই আনন্দটাও অন্যরকম। হলে দর্শক এতটা রেসপন্স করবে ভাবিনি। আমি খুশি।’
প্রায় ৫২টি সিনেমা হলে মুক্তি পায় চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকেই নির্মাতা সাইফ চন্দনের সঙ্গে হলে হলে ঘুরে বেড়িয়েছেন আইরিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেরই প্রশংসা পাচ্ছেন তিনি। এমনটাই জানালেন।
চলচ্চিত্রটিতে আইরিনের সঙ্গে অভিনয় করেছেন- কায়েস আরজু, শাহেদ, মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, রিমা, ডায়না, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান।

