ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাষীর শেষ ছবি: আলিশার স্বপ্নপূরণ

Link Copied!

alisaবিনোদন ডেস্ক : নন্দিত নির্মাতা চাষী নজরুল ইসলাম এর শেষ চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’। চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ নভেম্বর। এমনটাই জানালেন এর নায়িকা আলিশা প্রধান। আগামী ১৫ অক্টোবর এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। গুলশান স্পেকট্রা কনভেনশন সেন্টারে এদিন উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গণমাধ্যম ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
চিত্রায়ণের কাজ শেষ করে গিয়েছিলেন চাষী। কিন্তু তারপরও বেশকিছু কাজ বাকি ছিলো চলচ্চিত্রের। সেসব কাজ সমাপ্ত করেছেন আলিশা। ছবিটির প্রযোজকও তিনি। ছোটপর্দা থেকে আসা এ অভিনেত্রীর স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে এ চলচ্চিত্রের মাধ্যমে। এমনটাই মনে করছেন তিনি। চলচ্চিত্রটিতে তার সঙ্গে দেখা যাবে ইমনকে।