ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনি কাপুরের ম্যাজিক!

Link Copied!

boni-kapurবিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই আলোচনা চলছিল ইয়াশ রাজের ফিল্মে নির্মিতব্য ‘বেফিকরে’ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে কে থাকছেন! বহু কাঠখর পুড়ানোর পর অবশেষে রনবীর সিংয়ের বিপরীতে পাওয়া গেল যোগ্য অভিনেত্রীকে! আদিত্য চোপড়ার আসন্ন ছবিতে জায়গা করে নিলেন ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবির অভিনেত্রী বনি কাপুর।
জানা গেছে, ম্যাজিক বলেই রনবীরের সাথে ‘বেফিকরে’-তে জায়গা নিলেন অভিনেত্রী বনি কাপুর। আনুশকা শর্মা কিংবা পরিনীতি চোপড়াকে হটিয়ে বলিউডের ছবিতে দ্বিতীয়বারের মত জায়গা করে নিলেন আবেদনময়ী ‘গোলাপী’ খ্যাত এই অভিনেত্রী। আনুশকা শর্মার সাথে আদিত্য’র বনিবনা না হওয়ায় ‘বেফিকরে’-ছবির জন্য প্রস্তাব চলে যায় বনির কাছে। তাছাড়া ইয়াশ রাজের সাথে আরেকটি কানেকশনের ভিত্তিতে প্রস্তাবটা বনির কাছে যায় বলে মন্তব্য অনেকের। কারণ ইয়াশ রাজের তেলেগু প্রোডাকশনের প্রথম ছবি অভিনেতা ননির সাথে, সে ছবিতে ননির অভিষেক হয়েছিল। আর সেই ছবিতে নায়িকা ছিলেন বনি! আর এই জন্যই আনুশকা প্রস্তাব প্রত্যাখ্যান করলে ছবির সৌভাগ্যবশত প্রস্তাব চলে যায় বনির কাছে।
রনবীরের অভিনেত্রীর জন্য আদিত্যর ঠিক যে ধরনের লুক দরকার ছিল, তার সবটাই নাকি বনির মধ্যে আছে বলে উল্লেখ করেছেন আদিত্য নিজেই। হেয়ারস্টাইল থেকে আউটফিট, বনির সমস্ত টেস্টই নাকি হয়ে গেছে।
উল্লেখ্য, সুশান্ত রাজপুত সিংয়ের সাথে ২০১৩ সালে প্রথমবার বলিউডে পা রেখে ছিলেন বনি কাপুর। এরপর ইয়াশ রাজের ব্যানারে তেলেগুতে প্রথম ছবি ‘আহা কল্যাণম’ ছবিতে অভিনয় করেন বনি।