স্পোর্টস ডেস্ক : ডেঙ্গু জ্বর নিয়ে এখনও রাজধানীর অ্যাপোলো হাসতাপালে ভর্তি রয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত শুক্রবার রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর ধীরে ধীরে মাশরাফির অবস্থা উন্নতির দিকে রয়েছে। তবে ডাক্তাররা এখনু মাশরাফিকে রিলিজ দিতে রাজি নন। পূর্ণ সুস্থতার জন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে খুলনার হয়ে খেলতে চেয়েছিলেন মাশরাফি। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্টেও ফেরার ইচ্ছা প্রকাশ করেন দেশ সেরা এই পেসার। কিন্তু, হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানা নেন তিনি। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এনসিএলের আগামী রাউন্ডেও খেলতে পারবেন না তিনি।
তবে, এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে না পারলেও মাশরাফি আগামী নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ কিংবা বিপিএলের আগেই ফিট হয়ে যাবেন বলে জানিয়েছে ডাক্তররা।
দু’দিন আগে জানা গিয়েছিল, দ্রুতই জ্বর সেরে উঠছে মাশরাফির। তবে, নতুন তথ্য হলো, জ্বর এখনও পুরোপুরি সারেনি। বরং, তার শরীরে অনেক জ্বর রয়েছে এবং খুব ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। বিসিবির চিকিৎসব দেবাশীষ চৌধুরীও জানিয়েছেন, আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে মাশরাফিকে।

