ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মূল পর্বে রাশিয়া, অপেক্ষায় সুইডেন

Link Copied!

rusiaস্পোর্টস ডেস্ক : সুক্ষ সুতোয় ঝুলেছিল রাশিয়ার ইউরো ভাগ্য। তবে সেই ভাগ্যটা নিজেদেরই গড়ে নিতে হবে। এমন সমীকরণের মুখোমুখি দাঁড়িয়ে ভাগ্যটা গড়েই নিয়েছে রাশানরা। মন্টেনেগ্রোকে ২-০ গোলে হারিয়ে সরাসরি ইউরোর মূল পর্বের টিকিট কেটে ফেললো রাশিয়া।
রাশানদের এই জয়ে কপাল পুড়েছে সুইডেনের। জ্লাতান ইব্রাহিমোভিচদের লক্ষ্য ছিল, রাশিয়া যদি কোনভাবে মন্টেনেগ্রোর কাছে হোঁচট খায়, তাহলেই তারা সরাসরি ফ্রান্স ইউরোয় খেলার যোগ্যতা অর্জণ করে ফেলবে।  কিন্তু দুর্ভাগ্য সুইডেনের। মালদোভার বিপক্ষে ২-০ গোল জিতলেও প্লে অফের মাধ্যমে ইউরোয় খেলার অপেক্ষায় থাকতে হচ্ছে ইব্রাতের।
‘জি’ গ্রুপ থেকে অপরাজিত অস্ট্রিয়ার পেছনে থেকে চূড়ান্ত পর্বে উঠল রাশিয়া। রাশানদের পক্ষে খেলার ৩৩ মিনিটে গোলের সূচনা করেন ওলেগ কুজমিন। এর চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আলেকজান্ডার কোকোরিন। এই গোলের পর অবশ্য আর কেউ গোল দিতে পারেনি। কেউ হজমও করেনি আর। ফলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রাশিয়া।