ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর ব্যবস্থার উন্নয়নে অর্থ দেবে বিশ্বব্যাংক

Link Copied!

WorldBankঅর্থনৈতিক প্রতিবেদক : কর ব্যবস্থার আধুনিকীকরণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় লাখ হাজার কোটি টাকা।
পেরুর রাজধানী লিমায় চলমান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার এক ফাঁকে শনিবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে নির্ধারিত বৈঠকে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের একটি কমিটি এ আর্থিক সহায়তার ঘোষণা দেয়।এই অর্থ সহায়তার বিষয়টি বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্র জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশে বিশ্বব্যাংকের ক্রমবর্ধমান অর্থ সহায়তা ও কার্যক্রম (পোর্টফোলিও) নিয়ে আলোচনা হয়। এ সময় দাতা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে। ৮০ টাকা ডলারের বিনিময় হার ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে সব বিষয়ে ভাল অগ্রগতি অর্জন করেছে বৈঠকে ওই সব বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে কর ব্যবস্থার আধুনিকীকরণ, কর মান ও বেসরকারি খাতে বিনিয়োগ।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত হলে এ অঞ্চলে বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের উন্নয়ন নীতির আলোকে কার্যক্রম চালানো যেতে পারে।