ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ ইউনিক্লোর নতুন এমডি নাজমুল হক

Link Copied!

nazmul-haqঅর্থনীতি ডেস্ক : তৈরি পোষাকের শীর্ষস্থানীয় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন নাজমুল হক। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক নাজমুল হক গ্রামীণ ইউনিক্লোতে যোগদানের আগে ইউনিক্লোর গ্লোবাল মার্কেটিং টিমে কাজ করেছেন।
২০১০ সালের সেপ্টেম্বর মাসে জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ নামে যাত্রা শুরু করে। ২০১১ সালে গ্রামীণ ইউনিক্লো নামে ব্যবসা শুরু হয়। ২০১৩ সালে ঢাকায় প্রথম স্টোর স্থাপন করা হয়। প্রতি নিয়ত নতুন নতুন স্টোর উদ্বোধন করার মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ করে যাচ্ছে। বর্তমানে গ্রামীণ ইউনিক্লোর মোট ১১টি স্টোর আছে।
নাজমুল হকের জন্ম বরিশালে। তিনি উচ্চমাধ্যমিকে বিশেষ মেধা স্থান পাওয়ার পর মোনবুশো স্কলারশিপ নিয়ে জাপানে পড়াশোনা করতে যান।
ইউনিক্লোতে যোগদানের আগে তিনি বিশ্বখ্যাত বিপনণী সংস্থা ডেনসুর চিফ কমিউনিকেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গ্রামীণ ইউনিক্লোর দায়িত্ব গ্রহণ করে নাজমুল বাংলাদেশে সামাজিক ব্যবসায়ের এ উদ্যোগ সম্প্রসারণ করার পাশাপাশি গ্রামীণ ইউনিক্লোকে দেশের বাহিরে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।