ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে আসা যাবে এয়ার ইন্ডিয়ার বিমানে

Link Copied!

bimanঅর্থনীতি ডেস্ক : কোথাও যাওয়ার জন্য টিকিট কাটলে সেইসঙ্গে যাত্রীরা বিনামূল্যে পাবেন ফেরার টিকিটও। এই অফার দিচ্ছে এয়ার ইন্ডিয়া। তবে এ সুযোগ মাত্র ভারতের মধ্যেই। সেই সঙ্গে বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসের টিকিটেই মিলবে এ সুযোগ।
আগামী ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে টিকিট কাটলেই এই অফার পাওয়া যাবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।
পুজো উপলক্ষে ছয়টি বিজনেস ক্লাস ও আটটি ইকোনমি ক্লাসের জন্য এই অফার দিচ্ছে এ বিমান সংস্থা। তবে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে টিকিট মিললেও ট্যাক্স গুণতে হবে যাত্রীকেই।
এয়ার ইন্ডিয়ার অনলাইন ওয়েবসাইট www.airindia.in থেকে ‘ওয়েব লয়্যালটি বোনাস’ স্কিমে টিকিট কাটতে হবে যাত্রীদের। রিটার্ন টিকিটের বৈধতা থাকবে ৬ মাস পর্যন্ত। এই অফারের সময়সীমা শেষ হবে আগামী বছরের ৩১ জুলাই।