অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনেও পতন হয়েছে। পতন হয়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে ডিএসইএর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার ডিএসইতে মোট ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৩টি, কমেছে ১৬১টি এবং অপরিবর্তিত হয়েছে ৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৩ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে বেড়েছে ৭৫টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৩ লাখ টাকা।

