ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটমহলের বাসিন্দারাও পাবে এসএমই ঋণ

Link Copied!

SMEঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত হওয়া ছিটমহলের বাসিন্দারও ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে এসএমই ঋণ নিতে পারবেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, ‍বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সম্পাদিত স্থল সীমানা চুক্তির আলোকে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশে অর্ন্তর্ভুক্ত হয়েছে। সদ্য অন্তর্ভুক্ত হওয়া মানুষকে জাতীয় অর্থনীতির মূলধারায় সংযুক্ত করে তাদের সম্ভাবনাময় উদ্যোগ বিকশিত করার লক্ষ্যে ঋণ বিতরণ করতে হবে। সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গ্রুপ ভিত্তিক এই ঋণ বিতরণ করতে হবে। এজন্য এসএমই অর্থায়নের নীতিমালা মেনে চলারও নির্দেশ দেয়া হয়েছে।