ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাকশিল্পে লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা দেবে ডেনমার্ক

Link Copied!

garmentsঅর্থনৈতিক প্রতিবেদক : তৈরি পোশাক শিল্পখাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ডেনমার্ক বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসঙ্গে দেশের তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প-কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ডেনমার্কের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন।
ডেনমার্ক সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে ডেনিস কর্মসংস্থানমন্ত্রী এ কথা জানান। মঙ্গলবার কোপেন হেগেনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং বাংলাদেশ নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হেন ফাগল এসকেয়ার উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সবুজ শিল্পায়নে ডেনমার্কের সহায়তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও বৈঠকে  আলোচনা হয়। এ সময় চলতি বছরের মার্চ মাসে ঢাকায় শুরু হওয়া ডেনমার্ক-বাংলাদেশ কৌশলগতখাতে সহায়তা পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক আলোচনায় স্থান পায়।
বৈঠকে আমির হোসেন আমু বলেন, ‘শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে।’ এ সময় তিনি তৈরি পোশাকসহ অন্যান্য শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ন্যূনতম মজুরিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন।
ডেনিস কর্মসংস্থানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকারসহ বিভিন্ন কমপ্লায়েন্স বাস্তবায়নে বাংলাদেশ গৃহীত সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এর ফলে আগামীতে তৈরি পোশাকখাতে বাংলাদেশ দ্রুত রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে।’
এর আগে মন্ত্রী ডেনমার্কের বিশ্বখ্যাত ডেইরি শিল্প প্রতিষ্ঠান এরাল ফুডস্ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে পুষ্টিকর ডেইরি ফুড সরবরাহের উপায় নিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
পরে তিনি ডেনমার্কের বিখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসোর প্রধান কার্যালয় পরিদর্শন করেন।