ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তাদের ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ

Link Copied!

National_Bankঅর্থনৈতিক প্রতিবেদক : চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বাংলাদেশে ব্যাংক চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোদ্দার নারী উদ্যোক্তাদের হাতে ঋণপত্রের চেক তুলে দেন।
সোমবার চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে এ ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই পুরুষের পাশাপাশি নারীদের আরও উদ্যোগী হতে হবে।’ এ সময় তিনি নারী উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দিকনির্দেশনা এবং কার্যক্রম তুলে ধরেন।
ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি মো. মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ নারী উদ্যোক্তারা।