ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শিল্প মানসম্মত অবস্থায় পৌঁছেছে

Link Copied!

mularগাজীপুর প্রতিনিধি : বাংলাদেশের পোশাক শিল্প ইতোমধ্যেই একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার।
বুধবার সকালে গাজীপুরের ডিবিএল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
গার্ড মুলার বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। যার একটি আদর্শ উদাহরণ হচ্ছে ডিবিএল গ্রুপ।’ কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রী তোফায়ের আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী, বিজিএমইএর সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান।
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করতে সক্ষম হবো। এ বিষয়ে আমরা জার্মানির সহযোগিতা পাব। তারা আমাদের ভালো অংশীদার।’
এর আগে জার্মান মন্ত্রী কাশিমপুর শিল্প এলাকার জন্য স্থাপিত মিনি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর নিকট একটি গাড়ি হস্তান্তর করেন।
উল্লেখ্য, দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসেন গার্ড মুলার। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।