অর্থনৈতিক প্রতিবেদক : জাতিসংঘে গৃহীত নতুন বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সফল বাস্তবায়নে বাংলাদেশের পাঁচটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে অর্থের যোগান দেওয়া প্রধান চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ ও বাস্তবায়ন সম্পর্কিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সন্মানিত ফেলো ডা. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় নীতিকাঠামোর ভেতরে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিষয়গুলোর যথাযথ অন্তর্ভুক্তিকরণ। একই সঙ্গে এর জন্য গুরুত্বপূর্ণ হবে বৈশ্বিক শাসনকাঠামোকে আরো সমন্বিত করা।

