ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে দরিদ্র জনসংখ্যার হার আরো ৩ শতাংশ কমানো হবে

Link Copied!

WorldBankঅর্থনৈতিক প্রতিবেদক : আগামী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে দরিদ্র জনসংখ্যার হার ৩ শতাংশ কমানোর প্রত্যয় ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে প্রথমবারের মতো অতিদরিদ্র মানুষের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
সংস্থাটির প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। রোববার সংস্থার ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের আয় দিনে ১.৯০ ডলারের (১৫০ টাকার মতো) কম, তাদের অতিদরিদ্র বিবেচনা করেছে বিশ্বব্যাংক। প্রসঙ্গত, আগে দৈনিক ১.২৫ ডলারের কম আয়ের মানুষের অতিদরিদ্র বিবেচনা করা হতো।বিশ্বব্যাংক বলছে, চলতি বছরই বিশ্বে অতিদরিদ্র মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৯.৬ শতাংশে নেমে আসবে, যা ২০১২ সালে ১২.৮ শতাংশ ছিল।
তবে সাব সাহারা অঞ্চলের দারিদ্র্যের হার এখনো একটি বড় উদ্বেগের বিষয় বলে বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাব সাহারা অঞ্চলে ২০১২ সালে যেখানে ৪২.৬ শতাংশ মানুষ অতিদরিদ্র ছিল, সেখানে চলতি বছর শেষে তা ৩৫.২ শতাংশে নেমে আসতে পারে। কিন্তু এই সংখ্যাও বিশ্বের মোট অতিদরিদ্র জনসংখ্যার অর্ধেকের সমান।
তবে সংঘাত ও ভঙ্গুরতার কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর দরিদ্রতার তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘মানবসভ্যতার ইতিহাসে আমরাই প্রথম প্রজন্ম, যাদের সামনে অতিদরিদ্রতার ইতি টানার সুযোগ এসেছে।’
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ার ফলেই এটা সম্ভব হয়েছে।অবশ্য বর্তমান বিশ্বে অর্থনীতির ধীরগতি, আর্থিক খাতের অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি, বেকারত্বের উচ্চ হার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সামনের দিনগুলোতে উন্নয়নের গতি আরো এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।