ঢাকাMonday , 5 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরীক্ষকের প্রতিবেদন ছাড়া জনস্বার্থ সংস্থার প্রতিবেদন গ্রহণ নয়

Link Copied!

Banladesh Bankঅর্থনৈতিক প্রতিবেদক : তালিকাভুক্ত নিরীক্ষকের প্রতিবেদন ছাড়া জনস্বার্থ সংস্থা (বাংলাদেশ ব্যাংক ও জয়েন্ট স্টক কোম্পানির দ্বারা সংজ্ঞায়িত) হিসেবে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক উপস্থাপিত আর্থিক বিবরণী বা অনুরূপ বিবরণী বা প্রতিবেদন গ্রহণ না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এ ৩৮ এর উপধারা (১) এর দুইটি নতুন উপধারা (১ক) ও (১খ) সন্নিবেশ করা হয়েছে। যাতে এ নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে কার্যরত সব ব্যাংককে এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ কার্যকর করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, ‘জনস্বার্থ সংস্থা’ হিসেবে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান কর্তৃক উপস্থাপিত আর্থিক বিবরণী বা প্রতিবেদন গ্রহণ করা যাবে না। তালিকাভুক্ত নিরীক্ষকের প্রতিবেদনসহ জনস্বার্থ সংস্থা রিপোর্ট প্রদান করলেই শুধুমাত্র সেটা গ্রহণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং অডিটিং স্ট্যান্ডার্ড অনুসারে প্রস্তুতকৃত নিরীক্ষকের প্রতিবেদনসহ প্রয়োজনীয় দলিলাদী উপস্থাপন করতে হবে।