ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিলুপ্ত ছিটমহলে ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিতরণ

Link Copied!

islami_bankঅর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত ছিটমহল বড় গাওচুলকার উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংকের রংপুর জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শহীদল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জে এম এরশাদ হাবিব, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার প্রধান মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ১৮টি পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসা, গবাদি পশু, হাঁস-মুরগি পালন ও অটোরিকশা কেনার জন্য বিনিয়োগ প্রদান করা হয়।