ঢাকাSunday , 4 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘হোম লোন’ বাড়াতে চায় ব্র্যাক

Link Copied!

brac-bank-logoঅর্থনীতি ডেস্ক : রিয়েল এস্টেট বাজারে হোম লোন প্রোডাক্ট বাড়াতে চায় বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকটি লামুডি বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান এবং লামুডি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার রাজেশ গ্রোভার তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ চুক্তির কারণে লামুডির গ্রাহকরা লামুডি ওয়েবসাইটে উল্লেখিত অ্যাপার্টমেন্ট/ ফ্ল্যাট কিনতে ব্র্যাক ব্যাংকের হোম লোন নিতে পারবেন। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের হোম লোন প্রসারে সহায়তা করবে লামুডি বাংলাদেশ।