ঢাকাFriday , 2 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেকেন্ডেই সিআইবি রিপোর্ট

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নিজস্ব জনবল দ্বারা প্রস্তুতকৃত সিআইবি অনলাইন সলিউশনের মাধ্যমে সিআইবি সংক্রান্ত যাবতীয় সার্ভিস চালু করা হয়েছে বৃহষ্পতিবার। ফলে দেশে কার্যরত প্রত্যেকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যেই এ সেবা নিতে শুরু করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বেশ কিছু নিয়ম-কানুন মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
সিআইবি অনলাইন সলিউশনের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, বিদেশি ভেন্ডরের উপর নির্ভরশীলতা থাকবে না, পূর্বের তুলনায় অনেক কম সময়ে (১ সেকেন্ডের নীচে) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিআইবি রিপোর্ট নিতে সক্ষম হবে, বিজনেস সংক্রান্ত যেকোন পরিবর্তনের ক্ষেত্রে সময় ও অর্থের সাশ্রয় হবে। এই সলিউশন আগের সলিউশনের তুলনায় অধিকতর তথ্য সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব এবং পূর্বের সলিউশনের অনেক সীমাবদ্ধতা নতুন সলিউশনে দূর করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য ইতোপূর্বে বিদেশি সফটওয়্যার ব্যবহার করে এ কাজ করা হতো।