ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিযোগিতায় টিকতে শব্দসীমা বাড়াচ্ছে টুইটার

Link Copied!

tweetতথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। খুব শিগগিরই টুইটারে ১৪০ শব্দের বেশি টুইট করার সুযোগ মিলছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, টুইটার ব্যবহারকারীদের ১৫০ শব্দের বেশি টুইটার করার সুযোগ চালু করার জন্য কাজ করছে।
প্রযুক্তির খবর প্রচারকারী ওয়েবপোর্টাল ‘রি/কোড’ জানিয়েছে, টুইটার তার ব্যবহারকারীদের জন্য নতুন সেবা চালু করার জন্য কাজ করছে। এই সেবার আওতায় এটির ব্যবহারকারীরা ১৪০ শব্দের চেয়ে বেশি শব্দ টুইট করার সুযোগ পাবেন।
রি/কোড এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের নতুন সেবার আওতায় ব্যবহারকারীরা দীর্ঘ কনটেন্ট প্রকাশ করতেন পারবেন। তবে শব্দের সংখ্যা কত হবে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বর্তমানে টুইটারের ‘ওয়ান শট’ এবং ‘টুইট লংগার’ সেবার আওতায় দীর্ঘ বার্তা প্রকাশ করার সুযোগ রয়েছে।  ওয়ান শটের মাধ্যমে ছবি এবং টুইট লংগারের মাধ্যমে নোট এবং বিভিন্ন ওয়েবসাইটের লিংক প্রকাশ করার সুযোগ রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো জানিয়েছে, খুব শিগগিরই টুইটার বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। টুইটারে হয়তো ১৪০ শব্দের বাধ্যবাধকতা থাকছেনা।
কিন্তু এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে টুইটারের নতুন প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পের কোড নেম ‘১৪০ প্লাস’। এই প্রকল্পের আওতায় টুইটারে টুইটের জন্য ১৫০ শব্দ কিংবা তার চেয়ে শব্দ চালু করার জন্য কাজ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে ফেসবুকের পরেই টুইটারের অবস্থান ছিল। কিন্তু ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্রাগ্রাম টুইটারের জায়গা দখল করে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। তাই প্রতিযোগিতায় নিজের অবস্থান শীর্ষে ধরে রাখতে টুইটার শব্দ সীমা বাড়াচ্ছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুলো ধারনা করছে।