নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ অক্টোবর ছয়দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
তার অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, ভারত সফরকালে প্রধান বিচারপতি একটি সেমিনার ও কয়েকটি আদালতের কার্যক্রম পরিদর্শন করবেন।
সফর শেষে আগামী ৯ অক্টোবর প্রধান বিচারপতি দেশে ফিরবেন বলে জানা গেছে।

