ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেমন কাটলো তাদের ঈদ

Link Copied!

omorsaniবিনোদন প্রতিবেদক : বিশেষ দিনগুলো এলেই পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন। ব্যাপারটা অনেকটাই অলিখিত নিয়মে দাড়িয়েছে। মাসখানেক আগে তাদের বিবাহবার্ষিকীর দিনটা কেটেছিল হাসপাতালে। অসুস্থ হয়েছিলেন পুত্র ফারদিন এহসান।
ভেবেছিলেন এবার ঈদটা হয়তো একটু আনন্দেই কাটানো যাবে। কিন্তু তা আর হলো কই! ঈদের দিনচারেক আগে থেকে ওমর সানী বিছানাগত। ডেঙ্গু জ্বরে কাতর। তাকে ভর্তি করানো হলো হাসপাতালে। সবসময় স্বামীর পাশে থেকে সেবা করেছেন মৌসুমী। বাবার অসুস্থতায় দুই ছেলে-মেয়েও চোখের ঘুম হারাম।
ঈদের আগের দিন একটু সুস্থ হতেই হাসপাতাল থেকে রিলিজ নেন। জানালেন ওমরসানী, ‘হাসপাতাল থেকে ফিরলেও অসুখের ধকলটা কিন্তু ছিলই। সবমিলিয়ে ঈদের মোটের উপর ভালোই কেটেছে। উত্তরার বাসায় ছিলাম। কোথাও ঘুরতে যাইনি। কারণ কোরবানীর ঈদে আমরা কোথাও যাইনা। কোরবানী নিয়ে ব্যস্ত থাকি।’