ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সার বিপদ বাড়ালো ইনিয়েস্তার ইনজুরি!

Link Copied!

iniestaস্পোর্টস ডেস্ক : দলের সেরা তারকা লিওনেল মেসিকে ইনজুরির কারণে দুই মাসের জন্য হারিয়ে এমনিতেই বিপদে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তার ওপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা ইনজুরিতে পড়ায় সেই বিপদ আরো ঘনীভূত হলো। ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন কাতালান অধিনায়ক ইনিয়েস্তা।
৬০তম মিনিট হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়লে জর্ডি আলবাকে নামিয়ে ইনিয়েস্তাকে মাঠ থেকে তুলে নেন কোচ লুইস এনরিকে। সেই সময় ১-০ তে পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ ১০ মিনিটে সার্জি রবের্তো ও লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আন্দ্রেস ইনিয়েস্তা ঠিক কতোদিন মাঠের বাইরে থাকবেন সেটি স্পষ্ট করে জানায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, এক মাসের মতো এই স্প্যানিশ মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে ইনজুরির কারণে মেসিকে দুই মাসের জন্য হারানোর পর ইনিয়েস্তার ইনজুরি বার্সার জন্য সামনের সময়কে আরো কঠিন করে তুলবে।
যদি ইনিয়েস্তা চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকেন তবে আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এবং রায়ো ভায়াকানো ও এইবার’র বিপক্ষে দুটি হোম ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া স্পেন জাতীয় দলের হয়ে লুক্সেমবার্গ ও ইউক্রেনের বিপক্ষে ইউরো বাছাই পর্বের শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না এই অভিজ্ঞ মিডফিল্ডার।
ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এর আগেই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। মেসির পর ইনিয়েস্তা ইনজুরিতে পড়ায় লুইস এনরিকের হাতে মাত্র সাতজন স্ট্রাইকার ও মিডফিল্ডার রয়েছে। নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারির আগে নতুন কোনো খেলোয়াড়কেও মাঠে নামাতে পারবে না কাতালান ক্লাবটি। ফলে সামনে কঠিন সময় অপেক্ষা করছে গত মৌসুমের ট্রেবল জয়ী ক্লাবটির সামনে।
এদিকে রাফিনহার গুরুতর ইনজুরির কারণে বার্সেলোনা কর্তৃপক্ষ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে তুর্কি মিডফিল্ডার আরদা তুরানকে স্কোয়াডের সঙ্গে যোগ দেয়ার অনুমতি দেয়ার জন্য আপিল করেছে।
তুরান ও অ্যালেক্স ভিদালকে গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের ঢেড়ায় ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে নিষেধাজ্ঞার কারণে তাদের জানুয়ারির আগে মাটে নামাতে পারবে না ন্যু-ক্যাম্পের দলটি। ফিফার মতে, তুরানকে বার্সার স্কোয়াডের সঙ্গে যোগ দেয়ার অনুমতি দেয়াটা বিতর্ক উসকে দিতে পারে। ফলে জানুয়ারির আগে তুরানের আশা না করাই ভালো বার্সার জন্য।