ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছে ফেসবুক

Link Copied!

Jukerbarghতথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছেন,  ইন্টারনেট নিরপেক্ষতা নিয়ে বিতর্ক করা ভারতের অধিকার। এ অধিকার ভারতের থাকা উচিত। ভারতে নেট নিরপেক্ষতা নিয়ে বিতর্কে ভারতীয় দৃষ্টিকোণ ও মনোভাব যুক্ত হওয়া প্রয়োজন।
রবিবার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে মিডিয়ার সঙ্গে মতবিনিময়কালে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা বলেন মার্ক জুকারবার্গ ।
জাকারবার্গ বলেন, প্রযুক্তির উন্নতি এবং নতুন-নতুন ব্যবসায়িক মডেল তৈরিতে ফেসবুক সবাইকে প্রেরণার যোগান দিচ্ছে। সমাজের সর্ব-স্তরের মানুষ যাতে ইন্টারনেটের উপকার পেতে পারে তার জন্য দরকার ব্যাপক অঙ্গীকার। এ লক্ষ্যে ফেসবুক অবশ্যই দুনিয়াব্যাপী ইন্টারনেটকে ছড়িয়ে দিতে চায়।
জাকারবার্গ জানান, দুনিয়াব্যাপী গোটা ইন্টারনেট ছড়িয়ে দিতে ফেসবুক ইন্টরনেট ডট অর্গসহ  নানা কর্মসূচি হাতে নিয়েছে। যাতে করে প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়।
তিনি বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়ন সাধনে ফেসবুক কাজ করে চলেছে। ঘণ্টার পর ঘণ্টা জুড়ে উড়তে সক্ষম সৌরশক্তি চালিত মনুষ্যবিহীন আকাশযান নির্মাণ. লেজার নির্ভর যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট, এবং ফ্রি বেসিক প্রোগ্রামের মতো ব্যবসায়িক নতুন মডেল নির্মাণ প্রভৃতির ওপর ফেসবুক কাজ করে চলেছে। আর এসকল প্রযুক্তি আমরা খুব শিগগিরই ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশে আনতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি।’
রবিবার ফেসবুকের এই প্রতিষ্ঠাতা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এক আলাপচারিতার সময় বলেন, ‘নেট নিরপেক্ষতায় সুরক্ষা এবং নতুন নতুন মডেলের ওপর কাজ করার ক্ষমতায়নের জন্য একটি নিয়ন্ত্রণ কাঠামো প্রয়োজন। ইন্টারনেটের মাধ্যমে সেবা পেতে বেশি টাকা চার্জ করা উচিত নয়। এতে করে শিক্ষার্থীদের পক্ষে এই মাধ্যম ব্যাবহার করা কঠিন হয়ে পড়ে।’
তার মতে মার্কিন যুক্তরাষ্ট্র নেট নিউট্রালিটি আইন প্রণয়ন করে একটি চমৎকার কাজ করেছে। তারা বিভিন্ন প্রকার ব্যবসায়িক মডেলের কানেকটিভিটির বিস্তারকে সম্পূর্ণভাবে আলাদা রাখতে পেরেছে।
বিভিন্ন নেটওয়ার্কিং সাইটের ওপর একটি ভালো অভিজ্ঞতা অর্জনের জন্যই ফেসবুক তৈরি করা হয়েছিলো। আর এ কারণেই তারা লো ডাটা কনজাম্পশনের জন্য ফেসবুক লাইট সাইটটি চালু করেন বলেও জাকারবার্গ উল্লেখ করেন।
৩১ বছর বয়সী, নেট ৪০ বিলিয়ন ডলারের মালিক, পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বলেন, ‘আমরা কখনও চিন্তাই করিনি যে আমরা আমাদের সময়ের পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাকারী হিসেবে বিবেচিত হবো।এখন আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে বিশ্বের প্রত্যেককে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা।’