ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে জনতা-পুলিশ সংঘর্ষ
৬০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে সম্প্রতি পুলিশ-জনতা সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৬০ কার্যদিবসের মধ্যে আদালতে জমা দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এই নির্দেশ দেন।
গত ২১ সেপ্টেম্বর সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম।
রিট আবেদনে সংঘর্ষের ঘটনা তদন্তে একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি, টাঙ্গাইলের ডিসি, এসপি ও কালিহাতীর থানার ওসিসহ আটজনকে রিটে বিবাদী করা হয়।