ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে

Link Copied!

Feraনিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যেসব নগরবাসী রাজধানী ছেড়েছিল জীবিকার তাগিদে তারা ফিরে আসতে শুরু করেছে। ফের আগের চেহারায় ফিরে আসতে শুরু করেছে রাজধানী। তবে চিরচেনা রূপ নিতে আগামী রোববার পর্যন্ত সময় নেবে ঢাকা মহানগরী।
আস্তে আস্তে কর্মমুখর হচ্ছে ইট-পাথরের নগরী ঢাকা। তবে এখনও রাজধানীর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে না।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে এবং ২০টি কলামলাপুরে এসে পৌঁছেছে। যেসব ট্রেন কমলাপুরে এসেছে তাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। স্বাভাবিক ভাবেই ছেড়ে গেছে সবগুলো ট্রেন। কমলাপুর স্টেশনে দায়িত্বরত স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, দু’একদিন পরই ট্রেনে ভিড় বাড়বে। সাধারণত ঈদের পর তৃতীয়-চতুর্থ কর্মদিবস থেকে রাজধানী ফেরত মানুষের স্রোত দেখা যায়। যারা আজ মঙ্গলবার ফিরেছেন তারা জানিয়েছেন, ফিরতে ইচ্ছে না করলেও, জীবিকার জন্য ফিরতেই হচ্ছে। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে। ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে সময়মত ট্রেন ছেড়েছে বলেও জানান যাত্রীরা। এছাড়া কমলাপুর স্টেশন থেকেও প্রায় সময়মত ট্রেন ছেড়ে যাচ্ছে।
ফেনী থেকে আসা আরেফিন বলেন, ‘আসন পেতে একটু কষ্ট হয়েছে। এছাড়া আর কোনো ঝামেলা হয়নি। নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে ট্রেন আসলেও শিডিউলে বিপর্যয় হয়নি।’ রাজশাহী থেকে আসা মিরাজ আহমেদও একই ধরনের কথা জানালেন। এদিকে সদরঘাটের নৌ-টার্মিনালের একই চিত্র দেখা গেছে। গতকাল সোমবার দেশের বিভিন্ন নৌ-রুটে ৯৮টি লঞ্চ ছেড়ে গেছে। আজ মঙ্গলবারও ৯৮টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যাবে বলে জানান বিআইডব্লিউটিএ’র সদরঘাট নৌ-টার্মিনালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম-পরিচালক জয়নাল আবেদিন। তিনি বলেন, ‘ঢাকামুখী হচ্ছে মানুষ। স্বাভাবিকভাবেই যাত্রীরা আসছে এবং যাচ্ছে।
আগামী শুক্রবার ও শনিবার চাপ বেশী পড়বে বলে জানান তিনি। আগামী বোববার থেকে রাজধানী ঢাকা  আগের চেহারায় ফিরে আসবে বলে জানান জয়নাল আবেদিন।