ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুশলের ‘দুসরা’ অবৈধ

Link Copied!

Kushleস্পোর্টস ডেস্ক : শ্রীলংকান অফ-স্পিনার থারিন্দু কুশল আন্তর্জাতিক ক্রিকেটে ‘দুসরা’ বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন। তবে এই লংকান বোলার প্রথাগত স্টোক ডেলিভারি (অফ-ব্রেক) করতে পারবেন। ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারের রিপোর্ট মূল্যায়ন শেষে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত জানিয়েছে। টেস্টের ফলাফল অনুযায়ী, ‘দুসরা’ বল করার সময় থারিন্দু কুশলের হাত আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়েও বেশি বাঁকা হয়। যে কারণে এই লংকান অফ-স্পিনারকে ‘দুসরা’ থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বোলিং করার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন থারিন্দু কুশল। এরপর চেন্নাইয়ে অ্যাকশন পরীক্ষায় বসেন তিনি। পরীক্ষার ফলাফলে তার ‘দুসরা’ অবৈধ বলে ঘোষণা করা হয়।