নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে সন্ত্রাসীর গুলিতে নিহত ইতালীয় বংশোদ্ভূত সিজার তাভেল্লার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক)। মঙ্গলবার দুপুরে ঢামেকের ফরেনসিক বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. কাজী আবু সামা এই বিদেশির ময়নাতদন্ত করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। জানা যায়, ময়নাতদন্ত শেষে মরদেহে গুলির ৫ টি ক্ষতচিহ্ন ও ১টি গুলি দেহে পাওয়া গেছে। ডা. সামা জানান, তাভেল্লাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। গুলিগুলো ছিল রিভলবারের। গতকাল রাতে রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় সিজার তাভেল্লাকে (৫০) গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা।

