ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

Link Copied!

Medicalনিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষার্থীদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ধস্তাধস্তির ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় আন্দোলরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যালের সামনের রাস্তায় মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান নিলে সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ‘কলেজ প্রাঙ্গনে পুলিশ কেন, শিক্ষার্থীদের গায়ে হাত কেন’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।