ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বিদেশি হত্যায় আইএসের ‘দায় স্বীকার’

Link Copied!

ISনিজস্ব প্রতিবেদক : ঢাকায় ইতালীয় নাগরিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এমনটাই জানিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে কূটনৈতিকপাড়ায় তাবেলা সিজার নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর এমন খবর আসে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে। আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে জুড়ে দেওয়া হয়। তাবেলা সিজার আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। এদিকে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের চলাফেরা সীমিত করে আনার পরামর্শ দিয়েছে। দেশ দুটি বলেছে, তাদের কাছে তথ্য রয়েছে বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের ওপর আঘাত হানতে পারে। সোমবার হালনাগাদ করা সতর্ক বার্তায় নিজ নিজ দেশের নাগরিকদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া সীমিত করে আনারও পরামর্শ দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশে তাদের সফর পেছানোর ঘোষণার এক দিন পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজের দেশের নাগরিকদের জন্য এই হালনাগাদ সতর্ক বার্তা প্রকাশ করল।