বিনোদন প্রতিবেদক : অকালেই ঝরে গেলেন ঢাকাইয়া সিনেমার খলনায়িকা নাগমা। মাত্র চল্লিশ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে। গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর দক্ষিণখানের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে ইব্রাহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। নাগমার পুরোনাম সালমা আক্তার লিনা। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।
‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’, ‘আখেরী জবাব’, ‘সাহেব নামে গোলাম’, ‘আসামি গ্রেফতার’, ‘স্বামী হারা সুন্দরী’, ‘বিষে ভরা নাগিন’, ‘ডাইনী বুড়ি’, ‘খুনের বদলা’, ‘শক্তির লড়াই’ প্রভৃতি ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন নাগমা। এর মধ্যে অধিকাংশ ছবিতেই তিনি ছিলেন খল নায়িকা।

