ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ মেগাপিক্সেল ক্যামেরার ফোরজি ফোন

Link Copied!

4G Phoneডেস্ক রিপোর্ট : ভারতের মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আইবল। সম্প্রতি ভারতের বাজারে প্রতিষ্ঠানটি নতুন একটি স্মার্টফোন ছেড়েছে। ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এটির মডেল ‘আইবল কোবাল্ট সোলাস ফোরজি’। কোবাল্ট সোলাস ফোরজি ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এতে আছে ৬৪ বিটের ১ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, মালি গ্রাফিক কোর এবং ২ জিবি র‌্যাম। ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্লাশগান রয়েছে। সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।  এটির ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ারের। স্মার্টফোনটি থ্রিজি, ফোরজি, জিপিআরএস/ এজ, ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রোইউএসবি এবং জিপিএস নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। ভারতের বাজারে ফোনটির মূল্য ১১ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৪ হাজার ১৯ টাকা।