ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানুষের বসতি হবে মঙ্গলে!

Link Copied!

Mongolডেস্ক রিপোর্ট : মঙ্গলে জলের সন্ধানের কথা জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। এ নিয়ে সারা পৃথিবী জুড়ে  হৈ-চৈ শুরু হয়েছে। কেননা, মঙ্গলে জল থাকা মানেই সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। ফলে এই লাল গ্রহে ভবিষৎতে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা তৈরি হলো।
গতকাল নাসা আনুষ্ঠানিকভাবে লাল গ্রহের জলের সন্ধানের কথা জানিয়েছে। শুধু তাই নয়, অবিশ্বাস্য চাঞ্চল্যকর সব তথ্য পাওয়া গেছে মঙ্গলে। রহস্যময়, রক্তিম এ গ্রহে জলের  পাশাপাশি  আছে অক্সিজেনও। যা প্রাণের জন্য অত্যাবশ্যক। এর মানে এখানে জীবনেরও অস্তিত্ত্ব আছে। তাছাড়া মঙ্গলে অনেক মূল্যবান খনিজ পদার্থেরও সন্ধান পাওয়া গেছে বলে নাসার পক্ষ থেকে বলা হয়েছে।ফলে মানুষের জন্য সম্ভাব্য বাসস্থানের একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত হলো মঙ্গল। মঙ্গল গ্রহ পর্য়বেক্ষণ ও পরিক্রমণকারী মহাকাশযান ‘মার্স  র‌্যাকনেইসঁস  ওরবিটার’  এ সম্পর্কিত বিশ্বাসযোগ্য ও শক্তিশালী  প্রমাণ সংগ্রহ করেছে। এই মহাকাশযান গত নয় বছর ধরে মঙ্গলকে গভীরভাবে পরীক্ষা করে আসছে।
Mongol 2নাসার গবেষকেরা জানিয়েছেন, তারা মঙ্গলের পৃষ্ঠে  খনিজ পদার্থের থাকার প্রমাণ পেয়েছেন। তারা এর পৃষ্ঠের ঢালে রহস্যময় দাগও দেখতে পেয়েছেন। বেশ লম্বা সময় ধরে চলা জলের প্রবাহ আর ভাটার টানেই এই দাগের সৃষ্টি হয়েছে বলে তারা জানিয়েছেন। গরমকালে এই খাড়া ঢাল বেয়ে জল প্রবাহিত হয় আর শীতকালে তা শুকিয়ে যায়। মঙ্গলের বিভিন্ন স্থানে তারা এইরূপ জল প্রবাহের অস্তিত্ত্বের সন্ধান পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নাসার সায়েন্স মিশন ডাইরেক্টরেটের সহযোগী প্রশাসক ও মহাকাশচারী জন গ্রান্সফেল্ড এ সম্পর্কে বলেন, ‘মঙ্গলে আমাদের লক্ষ্য ছিলো জল ও প্রাণের অস্তিত্ত্ব খোঁজ করা। আর এখন আমাদের কাছে বিশ্বাসযোগ্য বিজ্ঞান রয়েছে যা আমাদের সন্দেহকে সত্যি করেছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ আমরা নিশ্চিত যে মঙ্গলের বুকে জল বইছে। আর সে জল নোনা জল।’
এই নোনা জল ফিল্টার করে পানযোগ্য সুপেয় জলে রূপান্তর সম্ভব বলে নাসা জানিয়েছে।
Mongol 3আজ অবদি মঙ্গল অভিযানের যেসব খবর পাওয়া গেছে তার মধ্যে জলের সন্ধান পাওয়ার খবর এর সর্বশেষ নাটকীয় অগ্রগতি।
ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রামের নেতৃত্বদানকারী বিজ্ঞানী মাইকেল মেয়ার বলেন. ‘ বছরের পর বছর ধরে মঙ্গলের রহস্য উদঘাটনের জন্য একাধিক মহাকাশযান ব্যবহার করা হয়। আর আজ আমরা জানতে পারলাম, শীতল ও মরু মঙ্গলের বুকে তরল জল বইছে।’
তিনি আরও বলেন, ‘এবার আমরা আরও জানতে পারলাম, যতোই আমরা এই গ্রহ নিয়ে গবেষণা করবো ততো বেশি আমরা এ সম্পর্কে জানতে পারবো।’