ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ২৩ বেসামরিক নিহত

Link Copied!

Syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের একটি বিমান হামলায় কমপক্ষে ২৩ বেসামরিক নিহত হয়েছে। এদের মধ্যে আট শিশুও ছিল। এছাড়া আহত হয়েছে আরো ৫০ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গি অধ্যুষিত সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি বাজারে সোমবার ওই হামলা চালানো হয়েছিল।
মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, বিমান থেকে একটি বাজারে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট শিশু ও পাঁচ নারীও ছিল। এছাড়া আহত হয়েছে আরো ৫০ জন।
দেশটির তেল সমৃদ্ধ দেইর ইজর প্রদেশের কাছাকাছি মায়াদিন এলাকায় ইসলামিক স্টেটের জঙ্গিরা ওই হামলা চালিয়েছিল।
তবে জঙ্গি গোষ্ঠীটি নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে।