ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিংস পরাজয়ের ‘লজ্জা’ মুমিনুলদের!

Link Copied!

Muminulস্পোর্টস ডেস্ক : ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে পড়ার পরই স্পষ্ট হয়ে গেছে যে বড় বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। হলো-ও ঠিক তাই। ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে হারের পর দ্বিতীয় তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুমিনুল হকের দল।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৫১ রান করার পর ইনজুরির কারণে রুবেল হোসেন ব্যাটিংয়ে নামতে না পারায় ইনিংস ও ৩২ রানের লজ্জাজনক পরাজয় সঙ্গী হয় মুমিনুল-নাসিরদের।
প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে পড়ার পর সোমবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার তৃতীয় ও শেষ দিন ২ উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামার পর শুরুটা ভালোই করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। এই দুজন বাংলাদেশের রান ৮২ তে নিয়ে যান। তবে এরপর অভিমন্যু মিথুন, ঈশ্বর পাণ্ডে ও জয়ন্ত যাদবের বোলিং তোপে পড়ে ১২০ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
১২০ রানে সপ্তম উইকেটের পতনের পর সাকলাইন সজিব ও শফিউল ইসলাম মিলে ৩০ রানের জুটি গড়ে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ১৫০ থেকে ১৫১- এই ১ রানের ব্যবধানে সাকলাইন ও জুবায়ের সাজঘরে ফিরলে এবং রুবেল হোসেন ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় ইনিংস ও ৩২ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুলদের।Muminul 1মুমিনুল হক (৫৪) ও লিটন দাস (৩৮) ব্যাট হাতে দারুণ খেললেও দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থতার পরিচয় দেন সাব্বির রহমান (০), নাসির হোসেন (১) ও শুভাগত হোম চৌধুরী(০)। মূলত ৮২ থেকে ৮৭- এই ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে নিজেদের পরাজয় ডেকে আনে মুমিনুল হকের দল। শেষ দিকে সাকলাইন ২১ ও শফিউল ১৩ রান করলেও তা ইনিংস পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
দ্বিতীয় ইনিংসে ভারত ‘এ’ দলের হয়ে জয়ন্ত যাদব ও ঈশ্বর পাণ্ডে সমান তিনটি করে উইকেট লাভ করেন। দুটি উইকেট নেন অভিমন্যু মিথুন। প্রথম ইনিংস উইকেটশূন্য থাকা রবিন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংস এক উইকেট লাভ করেন।Muminul 2এর আগে সাব্বির রহমানের হার না মানা ১২২ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ দল ২২৮ রান সংগ্রহ করে। জবাবে শিখর ধাওয়ানের ১৫০ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি করুন নায়ারের ৭১ ও বিজয় শঙ্করের ৮৬ রানের ইনিংসের ওপর ভর করে ৫ উইকেটে ৪১১ রান তোলে ভারত ‘এ’ ইনিংস ঘোষণা করলে ১৮৩ রানের বড় লিড পায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ভারতীয় ‘এ’ দলের হয়ে জয়ন্ত যাদব ও বরুণ অ্যারন চারটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন পাণ্ডে ও অভিমন্যু মিথুন।
প্রসঙ্গত, এর আগে কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে চার উইকেটে পরাজিত হয় বাংলাদেশ ‘এ’ দল। তারও আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ‘এ’ দলের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের দল।