ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাভির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন ক্যাসিয়াস

Link Copied!

পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস

পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার প্রাক্তন তারকা জাভি হার্নান্দেজ। তিনি কাতালানদের হয়ে ১৫১ ম্যাচ খেলেছিলেন। যা ছিল চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের গ্রুপপর্বের প্রথম ম্যাচে পোর্তোর হয়ে মাঠে নেমে তার রেকর্ড ছুঁয়ে ফেলেন ইকার ক্যাসিয়াস। আজ (মঙ্গলবার) চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌনুমে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছেন রিয়ালের প্রাক্তন এই গোলরক্ষক। চ্যাম্পিয়নস লিগে ১৫২ ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে তিনি জাভির গড়া রেকর্ডটি ভাঙতে যাচ্ছেন। হয়ে যাবেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। তবে সবকিছু নির্ভর করছে আজকের ম্যাচে ক্যাসিয়াসের মাঠে নামার মধ্যে। তিনি মাঠে নামলে রেকর্ডটি হয়ে যাবে। আর না নামলে হবে না।
casillas 2মাত্র ৩৪ বছর বয়সেই তিনি ১৫২ ম্যাচ খেলার রেকর্ডটি গড়বেন। ক্যাসিয়াসের প্রশংসা করে পোর্তোর কোচ জুলেন লুপেতেগুই বলেন, ‘সে এমনই একজন খেলোয়াড় যে পোর্তো দলের সৌর্ন্দয্য বৃদ্ধি করেছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। সে একজন ভিন্নরকমের খেলোয়াড়। তার সম্পর্কে এর বেশিকিছু আর কী বলব।’
ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি ক্লাবটির নেতৃত্ব দিয়েছেন। এরপর যোগ দেন পর্তুগীজ ক্লাব পোর্তোতে।