ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার ম্যাটাডোর কাপে নারী আম্পায়ার

Link Copied!

ক্লাইরি পোলোসাক

ক্লাইরি পোলোসাক

স্পোর্টস ডেস্ক : অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ম্যাটাডোর কাপে দেখা যাবে নারী থার্ড আম্পায়ার। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় এই প্রথম কোনো নারী থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আর অনন্য এই ইতিহাস গড়তে যাচ্ছেন ক্লাইরি পোলোসাক।
সিডনি গ্রেড ক্রিকেট প্রতিযোগিতা (পুরুষদের) দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয় পোলোসাকের। অস্ট্রেলিয়ার নারীদের জাতীয় ক্রিকেট লিগেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪-১৫ মৌসুমে ক্রিকেট অস্ট্রেলিয়ার নারী প্রজেক্ট প্যানেল আম্পায়ার হিসেবে নিয়োগ পান পোলোসাক। আর এবার পুরুষদের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ২৭ বছর বয়সি পোলোসাক। ম্যাটাডোর কাপে আগামী ১৯ অক্টোবর কুইন্সল্যান্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মধ্যকার ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে। প্রতিযোগিতায় দুটি ম্যাচের জন্য ফিল্ড আম্পায়ার হিসেবেও তাকে রিজার্ভ রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পোলোসাক বলেন, ‘ইতিমধ্যে নিজেকে যেভাবে উপস্থাপন করেছি তা আম্পায়ারিং শুরুর সময় আমি চিন্তাও করিনি। আমি জাতীয় প্যানেলের সঙ্গে আরো কাজ করতে মুখিয়ে আছি।’
আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ম্যাটাডোর ওয়ানডে কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউ সাউথ ওয়েলস ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।