বিনোদন ডেস্ক : শুধু ভারত নয়, বহির্বিশ্বেও রেকর্ড গড়ছে আমির খান অভিনীত ছবি পিকে। পিকের এমন সাফল্যে স্বয়ং পরিচালকও বিস্ময়ে অভিভূত। আমেরিকা, চীন, মধ্যপ্রাচ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন জয় করে এখন দক্ষিণ কোরিয়ায় জমজমাট পিকের বাজার। মুক্তির পরপরই ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোতে সাড়া ফেলে পিকে। ভারত থেকে ছবিটি আয় করেছে ৩৪৮ কোটি রুপি। কয়েক মাসেই বিদেশের বাজারে পিকের আয় ৩০৩ কোটি রুপি। এর মধ্যে বেশির ভাগ অর্থ এসেছে চীন দেশ থেকে। চীনা ভাষায় ডাব করা হয়েছিল ছবিটি। সব মিলে ৬৫১ কোটি রুপি আয় করেছে পিকে।
পরিচালক রাজকুমার হিরানি জানান, প্রতি মাসেই ছবিটির আয় চমকে দেয় তাকে। বিদেশেও মুক্তির পর থেকেই এটি ভালো চলছে।

