ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সার মেসিবিহীন অধ্যায় শুরু আজ

Link Copied!

অনুশীলনে বার্সেলোনার খেলোয়াড়েরা

অনুশীলনে বার্সেলোনার খেলোয়াড়েরা

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার দুই মাসের মেসিবিহীন অধ্যায়ের শুরু হচ্ছে আজ। চোটের কারণে ছিটকে পড়া আর্জেন্টাইন তারকাকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামছে লুইস এনরিকের দল। ক্যাম্প ন্যুয়ে গ্রুপ পর্বের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
লা লিগায় সবশেষ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে খেলায় চোট পান বার্সার সেরা তারকা লিওনেল মেসি। পরে বার্সা জানায়, মেসির হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। মাঠে ফিরতে আট সপ্তাহ সময় লাগবে আর্জেন্টিনা ফরোয়ার্ডের। অর্থাৎ সব ধরনের প্রতিযোগিতা মিলে আট ম্যাচে মেসিকে পাচ্ছেন না এনরিক।
ম্যাচটা লেভারকুসেনের বিপক্ষে বলে মেসির জন্য আক্ষেপটা একটু বেশিই হওয়ার কথা। কারণ লেভারকুসেনের বিপক্ষে বার্সার সবশেষ ম্যাচে যে অনন্য এক ইতিহাস গড়েছিলেন মেসি। ২০১২ সালে জার্মান দলটির বিপক্ষে বার্সার ৭-১ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করেছিলেন আর্জেন্টিনা তারকা। এবার মেসি না থাকায় তাই কিছুটা স্বস্তিতেই থাকবে লেভারকুসেন। অবশ্য লেভারকুসেনের মিডফিল্ডার ক্রিস্টোফ ক্রেমার মেসির না থাকাটা স্বস্তির মানলেও বার্সাকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না। তার মতে, মেসিকে ছাড়াও বার্সা বিশ্বমানের দল। যে দলে রয়েছেন লুইস সুয়ারেজ, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো তারকারা। লেভারকুসেনের অফিশিয়াল ওয়েবসাইটে ক্রেমার বলেন, ‘অবশ্যই যেকোনো দল মেসিকে মিস করবে। কিন্তু ওকে ছাড়া বার্সেলোনা এখনো বিশ্বমানের দল।’
অতীত পরিসংখ্যানেও লেভারকুসেনের চেয়ে বিস্তর এগিয়ে বার্সা। লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। আর ওই পাঁচ ম্যাচে বার্সা গোল করেছে ১৬টি, লেভারকুসেন মাত্র ২টি। বার্সার বিপক্ষে লেভারকুসেনের সর্বশেষ জয়টি সেই ২০০১ সালে। তাও নিজেদের মাঠে।
এ ছাড়া ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট চালুর পর বার্সা কখনোই প্রথম দুই ম্যাচ জয়শূন্য থাকেনি। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে বার্সার এবারের শুরুটা রোমার সঙ্গে ১-১ গোলের ড্র দিয়ে হলেও লেভারকুসেনের বিপক্ষে জয়ের পাল্লাটাই বেশি ভারী।