ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একে অন্যের প্রশংসা করেছেন যে বলিউড সুন্দরীরা!

Link Copied!

ছবির কোলাজ

ছবির কোলাজ

বিনোদন ডেস্ক : সিনেমা জগতে অভিনেতা-অভিনেত্রীদের ভেতরে বেশিরভাগ সময়েই থাকে একটা রেষারেষি ভাব। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ, দু একটা ভিন্ন চিত্র ছাড়া সবসময়েই এমন নজির মেলে চলচ্চিত্র দুনিয়ায়। যেন কোনো পেশা নয়, দড়ি টানাটানি খেলা এটা। আর এই ব্যাপারটা সবচাইতে বেশি দেখা যায় অভিনেত্রীদের ভেতরে।
কিন্তু তারপরেও এমনকিছু নজির রয়েছে যেখানে এক অভিনেত্রী প্রশংসায় সিক্ত করে দিয়েছেন অন্যজনকে। আর এমনই কিছু ভিন্ন ধারার বলিউড অভিনেত্রীদের নিয়েই সাজানো এই আয়োজন।
কারিনা কাপুর খান- প্রিয়াঙ্কা চোপড়া : কারিনাকে বলিউড পাড়ায় খুব একটা বন্ধু হতে দেখা যায়নি কোনো অভিনেত্রীর। আর প্রশংসা? সেও খুব কম মানুষের কপালেই জুটেছে। কিন্তু নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়েই কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসায় মুখরিত হন এই অভিনেত্রী। আর তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কার মেরি কম সিনেমাটি। কারিনা নিজে কোনো জীবনী অনুকরণে তৈরি চলচ্চিত্রে অভিনয় করতে না চাইলেও পিগি চপসকে নিয়ে বলতে গিয়ে বলেন, এমনটা শুধু প্রিয়াঙ্কা ছাড়া ঐ সিনেমায় আর কেউ পারত না!
শিল্পা শেঠি – সানি লিওন : সম্প্রতি সানির করা কনডমের বিজ্ঞাপন ভারতে ধর্ষনের মাত্রা বাড়িয়ে দিয়েছে- এমন কথার উত্তরে শিল্পা সানি লিওনের পাশে দাড়ান। সানিকে বলেন এসব কথায় কান না দিতে। শিল্পার মতে, তারকারা সবসময়েই খুব সহজ শিকার হয়ে থাকে। আর তাই তিনি সানিকে পরামর্শ দেন- কখনোই কোনো ব্যাপারে অভিযোগ বা বিশ্লেষন না করতে।
ক্যাটরিনা কাইফ – আলিয়া ভাট : শানদার চলচ্চিত্রের কারণে সবার মুখে মুখে চলতে থাকা আলিয়া ভাট নামটিতে আরো বেশি হাওয়া লাগে যখন তার বিকিনি দৃশ্যটি চলে আসে ইউটিউবে। সবার নানারকম মন্তব্যে সিক্ত হন আলিয়া। এর ভেতরে যেমন ছিল প্রশংসা তেমনি নিন্দা আর সমালোচনাও! কিন্তু নিজের এই সমালোচনা নিয়ে মোটেও কষ্ট পাননি বলে জানান আলিয়া। আর তার কারণ হিসেবে তিনি বলেন ক্যাটরিনার কথা। আলিয়ার বিকিনি দৃশ্য দেখে ক্যাট নিজেই প্রশংসা করেছেন আলিয়াকে!
কারিনা কাপুর খান- ক্যাটরিনা কাইফ : এমনিতে ভুলভাল ও স্পষ্টভাষায় মনে যা আসে সেটাই বলে দেওয়ার জন্যে ও সেই কাজ করার জন্যে প্রায়ই খবরে উঠে আসেন কারিনা। তার এই স্বভাবের সঙ্গে সবাই-ই কম-বেশি পরিচিত। কিন্তু সম্প্রতি পুরো দুনিয়াকে অবাক করে দেন কারিনা যখন তাকে জিজ্ঞেস করা হয ভাই রণবীরের জন্যে ক্যাটরিনা কতটুকু ঠিক। উত্তরে কারিনা জানান, ‘এখন যেহেতু আমি ক্যাটরিনাকে পুরোপুরি জানি, আমি তাকে পুরো ১০ দেব।’
সানি লিওন- প্রিয়াঙ্কা চোপড়া : কিছুদিন আগে লস অ্যাঞ্জেলস থেকে ঘুরে আসা এক পেহেলি লীলা খ্যাত তারকা সানি লিওন টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসায় মুখরিত হন। সেখানে তিনি জানান যে, আমেরিকার সবখানেই এখন প্রিয়াঙ্কার পরবর্তী থ্রিলারধর্মী টিভি সিরিজ কোয়ান্টিকোর পোষ্টার দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা খুবই জনপ্রিয়। উত্তরে প্রিয়াঙ্কাও সানিকে ধন্যবাদ জানান।
ক্যাটরিনা কাইফ- দীপিকা পাড়ুকোন : বর্তমানে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তার সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন তামাশা সিনেমার সেটে অভিনয়ে ব্যস্ত থাকলে ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হয় এতে তার অনুভূতি কী? যদি পর্দায় দীপিকা-রণবীরের রসায়নটা জমে ওঠে কেমন লাগবে তার? এ নিয়ে ক্যাটরিনা কিছু বলতে চাননি। তবে দীপিকাকে নিয়ে ক্যাটরিনা বলেন, ‘সে অনেক ভালো অভিনেত্রী এবং যেকোনো অভিনেতার সঙ্গে ভালো কাজ করবে।’ তবে এর সঙ্গে সঙ্গে ক্যাট আরও জানান যে, রণবীর আর রণভীর- দুজনের সঙ্গেই ভালো কাজ করবে দীপিকা।
সানি লিওন – কারিনা কাপুর খান : সম্প্রতি ব্রাদার্স সিনেমায় কারিনা কাপুর খানের করা আইটেম সং ‘মেরা নাম মেরি’ দেখে সানি লিওন কারিনার সৌন্দর্য আর পোশাকের প্রশংসা করে টুইট করেন। আর সেটার জবাবে করণ জোহর সানিকে ধন্যবাদ জানান আর সানির মন্তব্য কারিনার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস জানান।
আলিয়া ভাট- কঙ্গনা রাণৌত : প্রিয়াঙ্কা চোপড়ার পরপরই আলিয়া ভাট টুইটারে প্রশংসা করেন কঙ্গনা রাণৌতের। তানু ওয়েডস মানু সিনেমাটিতে কঙ্গনার অসাধারণ অভিনয়কে যথেষ্ট বিনোদনমূলক বলে জানান আলিয়া। সেই সঙ্গে কঙ্গনাকে নিজের অনুপ্রেরণা বলেও জানান তিনি।
প্রীতি জিনতা- ঐশ্বরিয়া রাই বচ্চন : সম্প্রতি নাচ বালিয়েতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করার সময় প্রীতিকে জিজ্ঞেস করা হয়, ভারতে অভিনেতা-অভিনেত্রীদের ভেতরে তার সেরা মনে হয় কাকে। নায়কদের ভেতরে হৃতিককে বেছে নেন প্রীতি। আর নায়িকাদের বেলায় চটজলদি বলে দেন ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা। ভারতে আর কোনো অভিনেত্রী ঐশ্বরিয়ার মতন নাচতে পারেনা বলে মন্তব্য করেন প্রীতি। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে পুরোপুরি পারফেক্ট একটা পুতুল বলে জানান প্রীতি, যেটায় কিনা প্রাণ আছে।
আলিয়া ভাট- শ্রদ্ধা কাপুর : সম্প্রতি শ্রদ্ধা কাপুরের এবিসিডি টু সিনেমায় ‘সুন সাথিয়া’ গানটির সঙ্গে প্রচন্ড ভালো নাচেন শ্রদ্ধা। দর্শকদের একবাক্যে মানতে বাধ্য করেন যে, সত্যিই অসাধারণ নাচিয়ে তিনি। পুরো বলিউড দুনিয়া মুগ্ধ হয়ে প্রশংসা করে শ্রদ্ধার। আর অনেক আগে থেকেই শ্রদ্ধার বন্ধু আলিয়ার প্রশংসা তো ছিলই সেখানে।
সুস্মিতা সেন- কঙ্গনা রাণৌত : নো প্রবলেম সিনেমায় একবারের জন্যে পর্দা ভাগাভাগি করে নিয়েছিলেন এই দুই তারকা। তবে সেসময় থেকে এখন অব্দি উত্তোরত্তর ভালো কাজের মাধ্যমে কঙ্গনা এগিয়ে এসেছে বলে মনে করেন সুস্মিতা সেন। বিশেষ করে একের পর এক কুইন, তানু ওয়েডস মানুর মতন সিনেমাগুলো সত্যিই সবাইকে চমকে দেওয়ার মতন বলে জানান সুস্মিতা।
শ্রদ্ধা কাপুর- প্রিয়াঙ্কা চোপড়া : কিছুদিন আগে ভ্রমণের জন্যে কোথায় যেতে পছন্দ করেন জানতে চাইলে শ্রদ্ধা কাপুর গণমাধ্যমকে জানান যে, তেমন হলে তিনি প্যারিসকেই এগিয়ে রাখবেন। আর সঙ্গে কাকে নিয়ে যাবেন জিজ্ঞেস করলে শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা চোপড়ার কথা। এ সময় প্রিয়াঙ্কার প্রশংসা করে শ্রদ্ধা বলেন, ‘আমি তাকে বেছেছি কারণ আমি তার কাজকে পছন্দ করি এবং মনে করি সে একজন সত্যিকারের রকস্টার। এ ছাড়াও আমি তাকে ভালোবাসি আর তার খুব বড় ভক্ত!’
প্রিয়াঙ্কা চোপড়া- কঙ্গনা রাণৌত : যদিও ফ্যাশন সিনেমার মাধ্যমে একে অন্যের অনেক বেশি কাছে এসে যান এই দুই তারকা, পরবর্তীতে তাদের মধ্যে একটা ছোট্ট দুরত্ব তৈরি হয়ে যায়। তবে কুইন সিনেমার জন্যে জাতীয় পুরষ্কার জিতে নেওয়ার পর কঙ্গনার প্রশংসা করেন প্রিয়াঙ্কা এবং তাকে অভিবাদন জানাতে টানা আধা ঘণ্টা কথা বলেন টেলিফোনে।