ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়ূরীর স্বামী মিলন আর নেই

দৈনিক পাঞ্জেরী
September 29, 2015 12:54 pm
Link Copied!

ময়ূরী

ময়ূরী

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা ময়ূরী’র স্বামী রেজাউল করিম খান মিলন না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে মিলন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। মিলনের তৃতীয় স্ত্রী ছিলেন চিত্রনায়িকা ময়ূরী। তারা দুজন দীর্ঘদিন আলাদা থাকেন। তবে তারা একে অপরকে ডিভোর্স দেননি। উল্লেখ্য, ২০০৯ সালে বিএনপির ব্যানারে ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিলন।এরপর মাস তিনেকের ব্যবধানে এই নেতা যোগ দেন আওয়ামীলীগে। এর পর একের পর এক মামলায় ফেঁসে যান। শেষ পর্যন্ত সব কটি মামলা থেকে জামিনে অব্যাহতি নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। অন্যদিকে, এক সময়কার আলোচিত আবেদনময়ী অভিনেত্রী ময়ূরী বর্তমানে অনেকটা নিভৃতে জীবন-যাপন করছেন।