আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বের কারাগারগুলোতে বর্তমানে সাত লাখের বেশি নারী ও শিশু আটক রয়েছে। লন্ডনভিত্তিক বার্কবেক কলেজের ‘ক্রিমিনাল পলিসি রিসার্স’য়ের করা একটি জরিপ গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
২১৯ টি দেশের উপর করা ওই গবেষণা বলছে, ২০০০ সালের পর বিশ্বের কারাগারগুলোতে নারী ও শিশুদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এল সালভাদোর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মত দেশগুলোতেও নারী বন্দিদের হার বেশি। তবে আফ্রিকান দেশগুলোর কারাগারে নারীদের সংখ্যা সবচেয়ে কম।
এসব নারীদের প্রায় অর্ধেকই বন্দি রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ায়। ওই জরিপে পুরুষের তুলনায় নারী বন্দিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের সহকারী পরিচালকড. জেসিকা জ্যাকবসন বলেছেন, নারী আর শিশুরা অনেক ক্ষেত্রেই এসব সমাজের সবচেয়ে দুর্বল অংশ, আর এ কারণেই তারা সহজেই অপরাধ আর শোষণের শিকার হচ্ছে। এই গবেষণা দেশগুলোর সরকারের এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজে আসবে বলে তিনি মনে করেন।
তবে ওই গবেষণায় বিশ্বে নারী ও শিশু বন্দিদের যে সংখ্যা বলা হয়েছে প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি। কেননা চীনের মত কিছু দেশ ‘ক্রিমিনাল পলিসি রিসার্স’কে তথ্য দিয়ে সহায়তা করেনি।

