ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্ততি ম্যাচের দল ঘোষণা

Link Copied!

BCBস্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। ২৮ সেপ্টেম্বর ঢাকা আসলেও সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। পরের ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
মূল ম্যাচে মাঠে নামার আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথরা প্রথম প্রতিপক্ষ হিসেবে পাবে বিসিবি একাদশকে।
প্রস্তুতি ম্যাচটি হবে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। প্রস্তুতির ম্যাচের জন্যে মঙ্গলবার ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচিত ক্রিকেটারদেরকে ২ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। এই দলে ভারত সফরে থাকা এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, শুভাগত হোম চৌধুরী, আল আমিন হোসেন, কামরুল হাসান রাব্বি, শফিউল ইসলামও সুযোগ পেয়েছেন।
এছাড়া হাইপারফরম্যান্স ইউনিটের ৪ মাসের নিবিড় পর্যবেক্ষণে থাকা মাহমুদুল হাসান লিমন, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি আছেন এই দলে। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাঈম ইসলামও বিসিবি একাদশে সুযোগ পেয়েছেন।
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম।