ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্ল্যাটারের গ্রেপ্তার কামনা করেন রোমারিও

Link Copied!

blatterস্পোর্টস ডেস্ক : ফিফার বিতর্কিত সভাপতি সেপ ব্ল্যাটারের কট্টর সমালোচক হিসেবে সমধিক পরিচিতি রয়েছে আর্জেন্টাইন কিংবদন্তী তারকা দিয়েগো ম্যারাডোনার। এবার সেই তালিকায় নতুন করে নাম লিখালেন ব্রাজিলের সাবেক কিংবদন্তী তারকা রোমারিও। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা জানান, তিনি প্রতিদিনিই প্রার্থনা করেন যেন সেপ ব্ল্যাটার গ্রেপ্তার হন।
নানা দুর্নীতিতে জড়িত থাকার দায়ে গত মে মাসে সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল হোটেল থেকে ফিফার বেশ কয়েকজন কর্তাব্যক্তিতে আটক করে জুরিখ পুলিশ। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী তারকা রোমারিও চান, তাদের মতো করে ব্ল্যাটারও যেন গ্রেপ্তার হন।
রোমারিও বলেন, ‘ফিফা একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এতে পচন ধরেছে। এর অনেক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই গ্রেপ্তার হতে যাচ্ছেন। আমি আশা করি এবং প্রতিদিন প্রার্থনা করি যেন ব্ল্যাটার তাদের মধ্যে একজন হন।’
ফিফার বিশেষ অধিবেশনে আগামী বছরের শুরুতে সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত নির্বাচিত করা হবে। সেই নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। আগামী বছরের নির্বাচনে প্লাতিনিই সবার চেয়ে এগিয়ে রয়েছেন বলেই বোদ্ধাদের ধারণা। তবে উয়েফা সভাপতিকেও ব্ল্যাটারের দলভূক্ত মনে করেন রোমারিও।
ব্রাজিলের এই কিংবদন্তী তারকা বলেন, ‘আমি প্লাতিনিকে দুর্নীতিগ্রস্ত বলতে পারি না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, উয়েফাতে তার ভূমিকাও কিন্তু খুব একটা ভালো নয়। ব্ল্যাটার ও তিনি একই দলভূক্ত। প্লাতিনি ফিফা এবং উয়েফার অংশ। এবং তাদের (উয়েফা ও ফিফা) অধীনে ইতিবাচক তেমন কিছুই হয়নি।’