ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের কাছে অভিনয়ের তালিম নিবেন আলিয়া

Link Copied!

shahrukh-khan-aliaবিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ  খান যখন অভিনয় শুরু করেন, তখন মহেশ ভাট কন্যা আলিয়ার জন্মই হয়নি। অথচ করন যোহরের জনপ্রিয় ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রেখেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন আলিয়া ভাট! অল্প বয়সেই জনপ্রিয়তা অর্জন করলেও সম্মানীয়দের তিনি যথার্ত অর্থেই শ্রদ্ধা করেন! আর এইজন্যই তিনি মনে করেন বলিউড বাদশাহ শাহরুখের কাছে তার অনেক কিছু শেখার আছে!
জানা গেছে, বলিউডের অন্যতম নির্মাতা ও প্রযোজক করন যোহরের আসন্ন ছবিতে শাহরুখের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাচ্ছেন ‘হাইওয়ে’ খ্যাত অভিনেত্রী আলিয়া। শাহরুখের বিপরীতে কিংবা শাহরুখের সাথে রোমান্স করবেন কিনা এই বিষয়ে এখনো চূড়ান্ত না হলেও একই ছবিতে যে শাহরুখ-আলিয়া থাকছেন এটা নিশ্চিত। আর এতেই মহা খুশি আলিয়া!
শাহরুখের সাথে অভিনয় করতে এতটাই তিনি মুখিয়ে আছেন যে, তার নাকি আর তর সইছে না!  এ সম্পর্কে ২২ বছর বয়সী আলিয়া বলেন,  বলিউড বাদশাহ শাহরুখের সাথে কাজ করতে আমি বেশ উত্তেজিত হয়ে আছি। সত্যিকার অর্থেই শাহরুখ বলিউডের সুপারস্টার, এবং সর্বজন শ্রদ্ধেয়।এমন একজন সুপারস্টারের সাথে কাজ করতে স্বপ্ন পূর্ণ হতে চলেছে।
শাহরুখের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া সম্পর্কে আলিয়া আরো বলেন, তিনি এই ইন্ডাস্ট্রির অসাধারণ একজন মানুষ। আমি তার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবো। তার সাথে কাজ করা মানে আমার শেখার অনেক সুযোগ তৈরি হওয়া।