বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটক বলতেন, ‘পৃথিবী পয়সা নয়, বরং কাজগুলোই থেকে যাবে।’ ঋত্বিক ঘটকর এমন কথাকে যারা মনে প্রাণে বিশ্বাস করেন, তাদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী নন্দিতা দাস একজন।
কোনো ধরণের পারিশ্রমিক নেয়া ছাড়াই একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হলিউড ও বলিউডের ছবিতে অভিনয় করা ভারতের অন্যতম মেধাবী অভিনেত্রী নন্দিতা দাস। শুধু তিনি একাই নন, তার সাথে পারিশ্রমিক নেয়া ছাড়া অভিনয় করছেন মানব কাউল, এবং সৌরভ শুকলা।
জানা গেছে, সৌমিত্র রনদীর আসন্ন ছবি ‘আলবার্ট পিন্টোকো গোশশা আতা হ্যায়’ নামের একটি ছবির জন্য বিনা পয়সায় অভিনেতা ও অভিনেত্রীর খোঁজ করেছিলেন। আর এমন সময় এই নির্মাতার কথায় সাড়া দিয়ে রাজি হন তারা। এ সম্পর্কে সৌমিত্র রনদী বলেন, এই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ চ্যালেঞ্জিং একটি ছবি। যে ছবিতে অভিনয়ের জন্য বিনে পয়সায় সত্যিকারের কিছু অভিনেতা-অভিনেত্রী খুঁজছিলাম। অতঃপর নন্দিতা দাসের মত অভিনেত্রীকে পেয়ে গেলাম। এটা সত্যিই সৌভাগ্যের।
বিনে পয়সায় ছবিতে কাজ করা প্রসঙ্গে নন্দিতা বলেন, আমি কাজের সাথে কখনোই পয়সাকে মিলাই না। আমি অসংখ্য কাজ করেছি, যেগুলোর বেশীর ভাগই নামে মাত্র পারিশ্রমিক ছিল। কিন্তু কাজগুলো সৌখিনত্বই পয়সার হাতছানি ভুলিয়ে দেয়।
বিনে পয়সায় ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নন্দিতা দাস বলেন, যখন দেখবেন যে একজন নির্মাতা একটা অসাধারণ ছবি নির্মাণ করতে চাচ্ছে, উদ্দম থাকার পরও পয়সার অভাবে তা বানাতে পারছে না, তখন আমার মনে হয় তার উদ্দমটাকে একজন অভিনেতা হিসেবে আমার সম্মান করা উচিত। আর আমি তাই করেছি জীবন ভর।
উল্লেখ্য, নন্দিতা দাস ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী একজন অভিনেত্রী। ‘ফিরাক’ নামের একটি ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়ে ছিলেন তিনি। এছাড়া তিনি আর্থ, পেক অন দ্য চেক এবং ফায়ার ছবির জন্য সমধিক পরিচিত।

