ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসীদের ভাষায় ফেসবুক

Link Copied!

Facebookতথ্যপ্রযুক্তি ডেস্ক : ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে আদিবাসীদের ভাষায় ফেসবুক আনুবাদ করলো বলিভিয়ার একটি স্বেচ্ছাসেবী দল। এই দলটির নাম জাকি আরু গ্রুপ। এই প্রথম কোনো আদিবাসীদের ভাষায় ফেসবুক অনুবাদ করা হলো। নিজেদের ভাষায় ফেসবুক অনুবাদ করতে সংগঠনটির সময় লেগেছে এক বছরেরও বেশি কিছু সময়।
সংগঠনটি জানিয়েছে, ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবী ২৪ হাজারের মত স্প্যানিশ শব্দ আইমারা ভাষায় অনুবাদ করা হয়েছে।
এর আগে ফেসবুক জানিয়েছিল কোন ভাষা সংযুক্তির ক্ষেত্রে অন্তত ২৪ হাজার শব্দ থাকতে হবে সেই ভাষায়। এদিকে এখন এই অনুবাদগুলো পর্যালোচনা করে দেখছে আমেরিকার একটি প্রতিষ্ঠান।
আইমারা ভাষায় প্রায় ২০ লক্ষ মানুষ কথা বলে। তারা বলিভিয়া, চিলি ও পেরু বাসিন্দা।
‘আইমারা’ ভাষাটি বলিভিয়ার দ্বিতীয় ভাষা যেটাতে অধিক সংখ্যাই মানুষ বাস করে। তবে দেশটিতে ‌আরো ৩৬টি ভাষা রয়েছে।
ভাষাটি বর্তমানে ইউনেস্কোর করা ঝুঁটিযুক্ত ভাষার তালিকার মধ্যে একটি। তবে জাকি আরু গ্রুপের সদস্য মি. রুবেন হিলারি বলেন, ‘আইমারা শব্দটি বেঁচে আছে, পুনর্জীবিত করার দরকার নেই। এটা শুধু শক্তিশালী করা দরকার আমরা সেটাই করছি।’
তিনি আরো বলেন, ‘মাতৃভাষায় ফেসবুক ব্যবহার করাতে নতুন প্রজন্মের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাবে।’