ঢাকাWednesday , 23 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টওয়াচেই স্মার্টফোন

Link Copied!

apple-watchতথ্যপ্রযুক্তি ডেস্ক : এলো স্মার্টফোনের সকল সুবিধা সম্বলিত স্মার্টওয়াচ। এটি বাজারে এনেছে ওমেট। ওয়াচটির মডেল ‘ট্রু স্মার্ট প্লাস’। এই স্মার্টওয়াচটি দিয়ে ফোন কল আদান-প্রদান থেকে শুরু করে টেক্সট করা, ইন্টারনেট সাফিং এবং গান শোনা যাবে। ওয়াচটি অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম চালিত।
বাজারের বেশি ভাগ স্মার্টওয়াচই স্মার্টফোনের মাধ্যমে সমন্বয় করতে হয়। যেগুলো ফিটনেস ট্রেকার হিসেবেই কাজ করে। কিন্তু ওমেটের স্মার্টওয়াচটি একেবারেই আলাদা। এটি নিজেই একটা স্মার্টফোনের মত কাজ করে।
ওয়াচটিতে এতে আছে ১.৫৪ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩২০xপিক্সেল।
ওয়াচটিতে ক্যামেরাও রয়েছে। ফলে এটি দিয়ে ভিডিও কল করা যাবে। এটির স্ট্রাইপ প্লাস্টিকের। বডিও  প্লাস্টিক দিয়ে তৈরি। দেখতে সাধারণ ওয়াচের মতই।
এটিতে একটি সিমের স্লট আছে। ওমেটের স্মার্টওয়াচটি ওয়াইফাই, টুজি এবং থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।
ওয়াচটির মূল্য ১৬৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ২৮৬ টাকা।