বিনোদন ডেস্ক : বুড়ো বয়সেও তরুণদের কাছাকাছি থাকতে পছন্দ করেন, এবং অপেক্ষাকৃত কম বয়সিদের ভালোবাসেন বলে মন্তব্য করেছেন ‘ট্যাক্সি ড্রাইভার’ খ্যাত অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো।
জানা গেছে, ‘গুড ফেলাস’ খ্যতি পাওয়া অস্কারজয়ী ৭২ বছর বয়সী অভিনেতা রবার্ট ডি নিরো তার বয়সী নয়, বরং তারচেয়ে কম বয়সী কিংবা তরুণদের সঙ্গ খুব পছন্দ করেন বলে মন্তব্য করেছেন। এ সম্পর্কে রবার্ট ডি নিরো বলেন, আমার অনেক তরুণ বন্ধু রয়েছে, ব্রেডলি কুপারের বয়সী। আসলে আমার বয়সী কারো থেকে আমি তরুণদের সঙ্গ খুব উপভোগ করি। তবে আমার কিছু প্রিয় বৃদ্ধ বন্ধুও আছে তাদের ছাড়া!
তবে তরুণদের পছন্দ করলেও তিনি নিজে এ যুগের সাথে তাল মিলান বলেও জানান দুইবার একাডেমি পুরস্কার বিজয়ী একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা রবার্ট ডি নিরো। আর এইজন্যই নাকি নিজের একটি কম্পিউটার থাকার পরও টুইটার, ফেসবুকেও তিনি নেই!
রবার্ট ডি নিরো তার প্রজন্মের উৎকৃষ্টতম চলচ্চিত্র অভিনেতাদের একজন হিসাবে গণ্য করা হয়। অনেকে তাকে মার্লোন ব্রান্ডো’র যোগ্য উত্তরসূরীও মনে করেন। মূলতঃ গ্যাংস্টার অধ্যুষিত আন্ডারওয়ার্ল্ডের মস্তান, কিংবা দ্বিধান্বিত ও যন্ত্রনাগ্রস্ত মানুষের চরিত্রে অভিনয়ের জন্যেই তিনি সমধিক পরিচিত। এছাড়া প্রতিভাবান পরিচালক মার্টিন স্করসি এর সাথে তাঁর দীর্ঘদিনের বিভিন্ন কাজের জন্যেও তিনি খ্যাতি অর্জন করেছেন।
উল্লেখ্য, রবার্ট ডি নিরো অভিনীত ছবির মধ্যে নিউইয়র্ক-নিউইয়র্ক,গড ফাদার, ট্যাক্সি ড্রাইভার, ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকা, গুডফেলাস এবং ক্যসিনোর মত বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন।


